1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শিক্ষকতা ও সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন সেলিনা সুলতানা শিউলি 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত ‘দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ র সফল নেতৃত্বের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা সেলিনা সুলতানা শিউলী। গত সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হল রুমে ” দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ র সফল নেতৃত্বের বিকল্প নেই ” শীর্ষক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, শিক্ষকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সেলিনা সুলতানা শিউলীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি এমরান হোসেনের সভাপতিত্ব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন সরদার, সাংবাদিক এম. এ বাশার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা ও মহাসচিব হুমায়ুন কবির মিজি ও বঙ্গবন্ধু একাডেমির সিনিয়র সহ-সভাপতি এ এস এম মাহফুজার রহমান হেলাল। সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা পাওয়ায় সেলিনা সুলতানা শিউলী জানান, কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে আত্ততৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা, প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। আমার স্বামী প্রয়াত খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সারা জীবন মানুষের সেবা করে গেছেন আমিও তার মত সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park