1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরের ৫৪ টি সেন্টার হবে সেলিম ওসমানের দুর্গ: খোকা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, এখানে ৫৪ টি সেন্টার আছে। এই ৫৪ টি সেন্টারে এক একটিতে সেলিম ওসমানের নেতৃত্বে দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটা সেন্টার হবে সেলিম ওসমানের দুর্গ।

শুক্রবার (৩ মে) বন্দরের মিনাবাড়ি এলাকায় জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠানে এ কথা বলেছেন লিয়াকত হোসেন খোকা।

এসময় সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, এলাকার সংসদ সদস্য আমাদের শ্রদ্ধেয় সেলিম ওসমান, আজ পর্যন্ত তিনি এখানে যে যে কাজ করছেন সেগুলোতে শুধু উন্নয়নই হয়েছে। যিনি সর্বক্ষন বন্দরের উন্নয়নের কথা ভাবেন তিনি যখন এই নির্বাচনের উপর কোন সিদ্ধান্ত দেবেন, সেটি তো উনি বুঝেই দিবেন। তিনি জানেন কাকে নিয়ে কাজ করলে বন্দরের উন্নয়ন হবে। দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে এবং জনপ্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে সেলিম ওসমান তার পছন্দের প্রার্থীদের মনোনিত করেছেন। সেলিম ওসমান আপনার আমার আপনজন, এই বন্দরের প্রাণ এবং বন্দরের জনমানুষের আপনজন। তিনি বন্ধরের কথা চিন্তা করেই এই তিনজনকেই মনোনয়ন করেছেন।

লিয়াকত হোসেন খোকা আরও বলেন, নেতা কর্মীদের বলবো আজ থেকেই আলাপ আলোচনা করেন, বন্দরের প্রতিটা ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। তাদের সবাইকে বুঝাতে হবে যে সেলিম ওসমানের প্রিয় পার্সন এই তিনজনই। এই তিনজন নির্বাচিত হলে এলাকার মানুষ শান্তিতে থাকবে এবং এলাকার উন্নয়ন হবে। আমি আশা করি মানুষ বেইমান না। কিছু কিছু আরোদ দাররা বেইমান হতে পারে কিন্তু মানুষ কখনো বেইমান হতে পারে না। বন্দরের মানুষ যেমন নাসিম ওসমানকে ভালোবাসে তেমনি সেলিম ওসমানকেও ভালোবাসে। যখন তাদের কানে যাবে যে এই নির্বাচনে সেলিম ওসমানের পছন্দের প্রার্থীরা আছেন, তখন আমার মনে হয় না তারা অন্য কোথাও ভোট দেবে। এই বন্দরে আমি কাজ করেছি এই বন্দরের সাধারণ মানুষ অত্যন্ত ভালো। আজ থেকে প্রতিদিন নেতাকর্মীরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি ভোটারদের কাছে বাসায় বাসায় গিয়ে কিভাবে কাজ শুরু করে দেন। যদি আপনারা একসাথে কাজ করেন তাহলে আমি মনে করি আমাদের বিরুদ্ধে যারা ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে তাদের জামানত ও থাকবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park