1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিরিজে সমতা ফেরালো শ্রীলংকা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সমতা ফেরালো সফরকারী শ্রীলংকা। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। নিশাঙ্কা ১১৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।
তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান করে স্বাগতিক বাংলাদেশ। হৃদয় অপরাজিত ৯৬ ও সৌম্য ৬৮ রান করেন। জবাবে নিশাঙ্কার সেঞ্চুরির সাথে চারিথ আসালঙ্কার ৯১ রানের সুবাদে ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলংকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস শুরু করে এবারও হতাশ করলেন লিটন দাস। প্রথম ওয়ানডেতে প্রথম বলে গোল্ডেন ডাকের পর এবার তৃতীয় বলে খালি হাতে সাজঘরে ফিরেন লিটন।
শ্রীলংকার পেসার দিলশান মাদুশাঙ্কার বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দুনিথ ওয়েলালাগেকে ক্যাচ দিলেন লিটন। ৯১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৪ বার শূন্য রানে আউট হলেন লিটন। এরমধ্যে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ৪বার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park