1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, মনোনয়ন বিক্রির তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের নতুন তারিখ। আগামী ১৯ এপ্রিল এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেই লক্ষ্যে বর্তমান এবং সাবেক শিল্পী নেতারা ব্যস্ত প্যানেল গোছাতে। ইতিমধ্যে নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে নির্বাচনের তফসিল। গতকাল নির্বাচন কমিশনারের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, সদস্য এ জে রানা ও আরেক সদস্য বি এইচ নিশান স্বাক্ষরিত এই তফসিল প্রকাশ করা হয়। জানা গেছে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ।এর আগে ২০ মার্চের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হবে। তবে চেক বা অনলাইনে চাঁদা পরিশোধের ক্ষেত্রে ১৮ মার্চ বিকেল ৩টার মধ্যে নগদায়ন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকেল ৫টায়। আরো জানা গেছে, মনোনয়ন বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৩ এপ্রিল (প্রতিদ্বন্দ্বী ও প্রতিনিধির উপস্থিতিতে)। আপত্তি ও নিষ্পত্তি করা হবে ৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৭ এপ্রিল। এর আগে ৭ এপ্রিল দুপুর ২টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের পর প্রাথমিক ফলাফলের বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপিল বোর্ড কর্তৃক আপিল আবেদনের নিষ্পত্তি ৩০ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে করতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১ মে বিকেল ৫টায়। উল্লেখ্য, মনোনয়নপত্র ক্রয়, দাখিল ও আপিল ফি অফেরতযোগ্য। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য এক হাজার টাকা। জমা দেওয়ার ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০ হাজার, সহসভাপতি পদে ২০ হাজার, সম্পাদকীয় পদের জন্য ১৫ হাজার, কার্যনির্বাহী পদের জন্য সাত হাজার এবং সমপরিমাণ টাকা আপিল ফি প্রতিটির ক্ষেত্রেও প্রযোজ্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park