শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশিত সংবাদে গোদনাইল মেঘনা ডিপোর পয়েন্টম্যান পলাশের ভিন্নমত পোষণ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পদ্মা সেতুর উত্তর থানাধীন পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১০, সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পদ্মা সেতুর ওপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়।
তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাইদ হোসেন (৩৬), পিতা: মোশারফ হোসেন এবং মো. শরিফুল ইসলাম (২৪), পিতা: মো. তরিকুল ইসলাম। তারা যশোর জেলার কোতোয়ালি থানার ইসলা এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।##

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর