গতকাল ২২ জুলাই দৈনিক সচেতন পত্রিকার প্রথম “পাতায় সামান্য হেলপার থেকে গোদনাইল মেঘনা ডিপোর পয়েন্টম্যান পলাশের খুটির জোর কোথায়?” শিরোনামে প্রকাশিত সংবাদের ভিন্ন মত পোষন করেছেন ডিপোর পয়েন্টম্যান পলাশ। তিনি গতকাল এক বিবৃতিতে জানান, প্রকাশিত সংবাদটি মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি চাকরী ক্ষেত্রে আজ যে পজিশনে এসেছেন এর পেছনে কারো খুটির জোরে আসেননি। তার সততা ও দক্ষতার আজকে এই পজিশনে এসেছেন। ট্যাংকলরীতে তেল দেয়ার সময় তিনি কোন বৈষম্য সৃষ্টি করেননা। কাগজে যার যতটুকু তেল পাওয়া তা করায় গন্ডায় মিটারে মেপে দিয়ে থাকেন। এখানে কাউকে কম কিংবা বেশী দেয়ার কোন সুযোগ নেই। তার পারিবারিক জীবনে আগে যেমন ছিলো এখনো তেমন আছে। সংবাদে তেল চুরি করে প্রচুর টাকা কামানো কথাটি হাস্যকর। একটি কুচক্রী মহল তার চাকরী জীবনে সুনামের সাথে কাজ করায় সে সুনাম ক্ষুন্ন করার জন্য সমাজের দর্পন সাংবাদিক ভাইদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তার চাকরী সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি পরিশেষে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান।