বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট / ২৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন গতকাল ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা ইউনিট শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দল কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক মতিউর রহমান।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক মতিউর রহমান বলেন, ফ্যাসিস্ট আ.লীগের সরকারের সময়ে নেীযান শ্রমিক কর্মচারীদের নিয়ে গঠনকরা বিভিন্ন অবৈধ দুনীর্তিগ্রস্থ সংগঠনের মাধ্যমে স্বৈরাচার প্রেতাত্নারা এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারীদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জাহাজ, বাল্কহেডসহ বিভিন্ন নৌযানে বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে বর্তমান সরকারের স্যারকুলার জারির বিরোধীতা করছে। জাহাজ, বাল্কহেডে মাষ্টার ও ড্রাইভার নিয়োগ দেয়া হলে সুকারী, গ্রীজারসহ অনেকে তাদের চাকরী হারাবে বলে মিথ্যে বিভ্রান্ত ও গুজন ছড়িয়ে দেশের বর্তমান পরিস্থিতি অশান্ত করতে চাইছে। বর্তমান সরকারের বিরুদ্ধে নৌযান শ্রমিক-কর্মচারীদের উস্কে দিচ্ছে। তিনি নৌযান শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন আ.লীগের দোষর অবৈধ সংগঠনের প্রেতাত্নাদের ষড়যন্ত্রে পা দিবেন না। যদি কোন নৌযানের মালিক দক্ষ সুকারী মাষ্টার নিয়োগ দিতে গিয়ে কোন নৌযান সুকানী গ্রীজার বা নৌযান শ্রমিকের উপর কোন ধরনের অন্যায়, অবিচার, চাকরীচুত্যসহ কোন ধরনের আঘাত আনার চেষ্টা করে তার জন্য যেকোন ব্যবস্থা গ্রহন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দল প্রস্তুতি। তিনি আশ^াস দিয়ে বলেন, মালিকদের অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কঠোর জবাব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দল। তিনি সকল নৌযান শ্রমিক-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল মাষ্টার, প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এস এম আসলাম, প্রথম যুগ্ন-সাধারন সম্পাদক নারায়ণগঞ্জ জেলা কমিটির মনির হোসেন, চাদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা ডেমরা শাখার কার্যকরী সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, শিমরাইল শাখার যুগ্ন-সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্বাস হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক শিশির আহম্মেদসহ আরো অনেকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর