শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোদনাইল এসও বাসষ্ট্যান্ডস্থ আল-আকসা মিনার জামে মসজিদে এমপি মান্নানের সুস্থ্যতা কামনায় যুবদল নেতা মিন্টুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মাসুম প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সালাউদ্দিন মিয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এস এম আসলামের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এস এম আসলামের শুভেচ্ছা শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগানের কার্তুজ উদ্ধার

বাবা-মেয়ের প্রথম জুটি, ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে বাজিমাত করতে আসছেন শাহরুখ-সুহানা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক : / ১০৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
Screenshot

বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। কারণ, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বর্তমানে সিনেমাটির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন দেশে ও লোকেশনে চলবে শুটিং। আগামী আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক কিংবা প্রচার-প্রচারণার ব্যয় অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই এটি বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
নির্মাতাদের দাবি, ছবিটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বড় পরিসরের নির্মাণ। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট । বিশেষ গুরুত্ব পাচ্ছে সুহানা খানের অভিষেকও। বড় পর্দায় এটি তার প্রথম সিনেমা হওয়ায় নির্মাণের প্রতিটি ধাপে বাড়তি নজর দিচ্ছেন শাহরুখ খান। শুরুতে তুলনামূলক ছোট পরিসরে পরিকল্পনা করা হলেও পরে ছবিটিকে আরও বড় ক্যানভাসে নির্মাণের সিদ্ধান্ত নেন নির্মাতারা।
উল্লেখ্য, শাহরুখ খানের আগের ব্লকবাস্টার ‘জওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা।শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় জুটি সচিন-জিগর।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা ‘কিং’।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর