শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোদনাইল এসও বাসষ্ট্যান্ডস্থ আল-আকসা মিনার জামে মসজিদে এমপি মান্নানের সুস্থ্যতা কামনায় যুবদল নেতা মিন্টুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মাসুম প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সালাউদ্দিন মিয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এস এম আসলামের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এস এম আসলামের শুভেচ্ছা শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগানের কার্তুজ উদ্ধার

খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক : / ১১৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Screenshot

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (৭ ‍জুলাই) ইরাক সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার (৮ জুলাই) ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় এ জানাজার আয়োজন করা হয়েছে। খবর প্রেস টিভির

এদিকে, ইরানজুড়ে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষ বিদায় জানাতে শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে।
রোববার (৫ জুলাই) ভোরে আয়াতুল্লাহ খামেনি, সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরদিন সোমবার (৬ জুলাই) লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ তেহরানের আজাদি স্কয়ারের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কালো পোশাক পরা শোকাহত মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন। তারা বুক চাপড়ে শোক প্রকাশ করেন, ইরানের পতাকা ও খামেনির প্রতিকৃতি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
তেহরানে সোমবারের অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান হবে। এরপর বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। দীর্ঘ চার মাস পর তার ও তার পরিবারের সদস্যদের জানাজা ও দাফনের কার্যক্রম চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর