লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
/ ২১
বার পঠিত
আপডেট :
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
Screenshot
লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষেআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের যোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য বক্তারা শহীদদের ত্যাগের মহিমাকে স্মরণ করে বক্তব্য প্রদান করেন।##
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষেআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের যোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য বক্তারা শহীদদের ত্যাগের মহিমাকে স্মরণ করে বক্তব্য প্রদান করেন।##