শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোদনাইল এসও বাসষ্ট্যান্ডস্থ আল-আকসা মিনার জামে মসজিদে এমপি মান্নানের সুস্থ্যতা কামনায় যুবদল নেতা মিন্টুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মাসুম প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সালাউদ্দিন মিয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এস এম আসলামের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এস এম আসলামের শুভেচ্ছা শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগানের কার্তুজ উদ্ধার

বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ জুলাই) শুক্রবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারেক রহমানের এই ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিয়ে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সারেং।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম খান দোলন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ অভির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, উপজেলা বিএনপির সদস্য মো. বাদল হোসেন হাওলাদার প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।##

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর