বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ শওকত হোসেন / ৩৫ বার পঠিত
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১১ জুলাই)  দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম) এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গামাটি জেলার মুর্শিদাবাদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে আ. গনি মিয়া (২৮) এবং ঢাকার কদমতলী থানার মুরাদপুর হাজি লাল মিয়া রোড এলাকার রাজন বেপারীর ছেলে অভি রহমান (২৮)।
পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট থেকে যশোর ডিপোর উদ্দেশ্যে রওনা হওয়া ৬৬৫ কার্টন (১১ হাজার ৯৭০ লিটার) সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজ এলাকায় ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছালে একটি জেএসি (JAC) পিকআপে থাকা ৭-৮ সদস্যের ডাকাতদল সেটির গতিরোধ করে।
এ সময় ডাকাতরা কাভার্ডভ্যানের চালক মো. আকিব হাসান জয় এবং তাঁর সহকারী মো. নাহিদ হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে নেয়। পরে তাদের হাত, মুখ ও চোখ বেঁধে কেয়টখালী এলাকায় ঢাকা-ভাঙ্গা রেললাইন ও ঢাকা-মাওয়া সার্ভিস রোডের মধ্যবর্তী স্থানে ফেলে রেখে সয়াবিন তেলবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মো. আফছার উদ্দিন শ্রীনগর থানায় মামলা দায়ের করলে ১০ জুলাই পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা নং-১১ রুজু হয়।
পুলিশ সুপার জানান, মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া জামে মসজিদ এলাকায় কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আ. গনি মিয়া ও অভি রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, লুণ্ঠিত অধিকাংশ সয়াবিন তেল বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে ভাড়া নেওয়া একটি গোডাউনে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। এছাড়া স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত ইমরান হোসেন (৩২) নামে এক ব্যক্তির বাড়ির নিচতলার গোডাউনে অভিযান চালিয়ে আরও ৫৮ কার্টন ৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, মোট ৬৫২ কার্টন বা ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে, যা লুণ্ঠিত মালামালের প্রায় পুরোটাই। পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অধিকাংশ লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং দুই সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডাকাত দলের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর