বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৩৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেভেনআপের খালি প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে কক্সবাজার থেকে আনা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সরবরাহ করতে এসে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেকেপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে গুঁজে রাখা কালো স্কচটেপে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের খালি সেভেনআপ প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। বোতল দুটি খুলে প্রতিটিতে ১ হাজার ৯০০ পিস করে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। ইয়াবা হস্তান্তরের সময়ই ডিবি পুলিশের অভিযানে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর