বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে জেলা ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজি (৩৭)। তিনি নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাদল মিজির ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে চলমান নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ মিজিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর