বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমিয়েছে

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক : / ৫৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Screenshot

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম গতকাল দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সমন্বিত ওই দামে আজ মঙ্গলবারও বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ শুক্রবার (৩ জুলাই) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৩ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর