বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:১৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বিভাগীয় টিম প্রধান মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজধানীর আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, ঢাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। দোয়া ও মোনাজাতে মরহুম জাকির হোসেন নান্নুর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে যুবদল, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর