বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দলের সংবাদ সম্মেলন// নৌযান শ্রমিক-কর্মচারীদের চাকরীতে কোন ধরনের আঘাত আসলে কঠোর জবাব দেয়ার আশ্বাস লৌহজংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক ২ বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজংয়ে চারা রোপণ ও বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারী স্বাধীনতা ও ইসলামি ভাবধারা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৭০ শতাংশ

লৌহজংয়ে অবৈধ ড্রেজার পাইব গুড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু গদি স্থাপনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ (৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লৌহজং থানা পুলিশ ফোর্সের একটি দল অভিযানে সহযোগিতা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, খড়িয়া ৩ নং ওয়ার্ড শিমুলিয়া বাজার সংলগ্ন খড়িয়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালুর গদি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনে ও সরবরাহে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার অবৈধ পাইপলাইন জব্দ করে তা সম্পূর্ণভাবে বিনষ্ট ও গুঁড়িয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান জানান, নদী বা ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন ও গদি স্থাপনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ক্ষতি রোধে লৌহজং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উচ্ছেদ ও আইনগত অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলমান থাকবে।#

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর