শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মাসুম প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সালাউদ্দিন মিয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এস এম আসলামের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এস এম আসলামের শুভেচ্ছা শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগানের কার্তুজ উদ্ধার গলাচিপায় রহমতউল্লাহর কিনা জমি দখলের চেষ্টা # দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আদমজীর ঐতিহ্যবাহী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাড. রাকিবুর রহমান সাগর

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট / ১৩৭ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ আদমজীনগরের ঐতিহ্যবাহী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় (মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুলের) এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি তারুন্যের অহংকার শিক্ষিত, মেধাবী ছাত্রনেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর (এল.এল.বি.)। গত ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক আদেশে ছয় মাসের জন্য অত্র বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি মো. রাকিবুর রহমান সাগর ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে মো. মোহসীন হোসেন এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন। পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করবে। অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের মতো একজন যোগ্য, মেধাবী উদীয়মান তরুন যুব সমাজের আইডলকে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শিক্ষিত, মেধাবী, তরুণ ও যোগ্য নেতৃত্বের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে দিয়েছেন অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর । নতুন এই দায়িত্ব অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করবেন বলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা। এলাকাবাসী বিশ্বাস করে, অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর দূরদর্শী নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়নসহ একাডেমিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও অগ্রগতি দৃশ্যমান হবে। এদিকে দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, এম ডব্লিউ উচ্চ বিদল্যায়ল (“মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের) এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় আমানত হিসেবে দেখছি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় তৈরি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা থাকবে।” উল্লেখ্য, চব্বিশের ৫ আগষ্টের পর অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন কমিটি গঠনের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্টানে এডহক কমিটি অনুমোদনের মাধ্যমে সভাপতি নিয়োগ দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তবে এজন্য স্থানীয় সংসদ সদস্যের অনুমোদন নিতে হয়। এর ধারাবাহিকতায় এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেলেন অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। যার ডিও লেটার দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলে জানা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর