মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া ৫০টি শটগানের কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। র্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২-এর মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানাধীন মধ্য বাঘড়া এলাকার একটি পতিত জমিতে থাকা পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০টি শটগানের কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ হতে পারে। র্যাব-১০ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ লুটের পর সেগুলো অবৈধভাবে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। এসব লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করে আসছে। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অধিনায়কের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২-এর মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানাধীন মধ্য বাঘড়া এলাকার একটি পতিত জমিতে থাকা পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালানো হয়।
এ সময় সেখান থেকে ৫০টি শটগানের কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ হতে পারে।
র্যাব-১০ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ লুটের পর সেগুলো অবৈধভাবে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। এসব লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অধিনায়কের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।