বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রবীন ও বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দল বিএনপি’র দু:সময়ের কান্ডারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা মোর্শারফ হোসেন। গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপি নেতা মোর্শারফ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রবীন ও বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দল বিএনপি’র দু:সময়ের কান্ডারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা, মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মোর্শারফ হোসেন বলেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতিয়তাবাদী দল বিএনপি’র প্রধান সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দলটির মাধ্যমে দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে যেভাবে কাজ করে গেছেন ঠিক সেইভাবে যেনো কাজ করতে পারেন তার যোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সার্বিক সহযোগীতা করা আমাদের দায়িত্ব ও কতর্ব্য। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগীতা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দলের স্বার্থে, দেশের স্বার্থে, নারায়ণগঞ্জ বিএনপি’র স্বার্থে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি’র দু:সময়ের কান্ডারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলে পূনরায় ফিরিয়ে এনে ভঙ্গুর নারায়ণগঞ্জ বিএনপিকে উজ্জীবিত করা। সর্বশেষে তিনি জেলা, মহানগর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা জানান।