নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগা) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাসায় ফেরার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এদিকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থ্যতা কামনায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক, সদ্য অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য রুহুল আমীন মিন্টুর উদ্যোগে গোদনাইল এসও বাসষ্ট্যান্ডস্থ আল-আকসা মিনার জামে মসজিদে গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে অসুস্থ্য এমপি মান্নানের দ্রুত সুস্থ্যতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ সময় মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায়্য দোয়া করা হয়। সাথে সাথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমান যেনো সুস্থ্য ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সেজন্য দোয়া করা হয়। সাথে সাথে দেশের মানুসের সেবায় বিএনপি নেতারা যেনো সফলভাবে কাজ করতে পারে সেজন্য মহান আল্লাহর নিকট সাহায্য কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে যুবদল নেতা রুহুর আমীন মিন্টুসহ বিএনপি যুবদল ছাত্রদলসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানা যায়।