শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মাসুম প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সালাউদ্দিন মিয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এস এম আসলামের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এস এম আসলামের শুভেচ্ছা শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগানের কার্তুজ উদ্ধার গলাচিপায় রহমতউল্লাহর কিনা জমি দখলের চেষ্টা # দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সিদ্ধিরগঞ্জের এস.ও বাসস্ট্যান্ডস্থ এম. এ. স্বপন ইসলামিক মডেল স্কুলে জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট / ২৫৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জের এস.ও বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘এম.এ. স্বপন ইসলামিক মডেল স্কুল’ এসএসসি পরীক্ষায় এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন বলে জানা গেছে।


‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের সকলেই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ফলাফলের বিস্তারিত তথ্যে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া বাকিদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেড, ৩ জন শিক্ষার্থী ‘এ মাইনাস’ এবং ৩ জন শিক্ষার্থী ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এমন চমৎকার ও শতভাগ সাফল্যের খবরে বিদ্যালয় প্রাঙ্গণ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে নেমে এসেছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। প্রতিষ্ঠানের এমন অর্জনে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সভাপতি, পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ জানান, “আমাদের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, কঠোর প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে। শিক্ষার গুণগত মান ধরে রেখে ভবিষ্যতে যেন আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ সহ সেরা সাফল্য বয়ে আনতে পারে, সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর