শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মাসুম প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সালাউদ্দিন মিয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এস এম আসলামের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টুর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোর্শারফ হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এস এম আসলামের শুভেচ্ছা শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগানের কার্তুজ উদ্ধার গলাচিপায় রহমতউল্লাহর কিনা জমি দখলের চেষ্টা # দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

লৌহজংয়ে এসএসসি পরীক্ষায় শীর্ষে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

মোঃ শওকত হোসেন / ১১২ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পরীক্ষার্থী ৭২, উত্তীর্ণ ৬৯, অনুত্তীর্ণ ৩, A+ ৪,পাসের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৯৩ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৯৩, উত্তীর্ণ ৮৭, অনুত্তীর্ণ ৬, A+ ৬। তৃতীয় অবস্থানে থাকা কাজিরপাগলা এটি ইনস্টিটিউশনের পরীক্ষার্থী ১১২, উত্তীর্ণ ১০১, অনুত্তীর্ণ ১১, A+ ১৩, পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ।
এছাড়া খিদিরপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৪৮, উত্তীর্ণ ৪৩, অনুত্তীর্ণ ৫, A+ ১, পাশের হার- ৮৯ দশমিক ৫৮ শতাংশ, লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১০৩, উত্তীর্ণ ৯২, অনুত্তীর্ণ ১১, A+ ১৭, পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, পয়শা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৪৩, উত্তীর্ণ ৩৭, অনুত্তীর্ণ ৬, A+ ০, পাসের হার ৮৬ দশমিক ০৫ শতাংশ এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১৩৩, উত্তীর্ণ ১১৪, অনুত্তীর্ণ ১৯, A+ ৭, পাসের হার ৮৫ দশমিক ৭১ শতাংশ অর্জন করেছে।

অন্যদিকে, যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৯৬, উত্তীর্ণ ৭৪, অনুত্তীর্ণ ২২, A+ ০, পাসের হার ৭৭ দশমিক ০৮ শতাংশ, হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৭৯, উত্তীর্ণ ৫৯, অনুত্তীর্ণ ২০, A+ ০, পাসের হার ৭৪ দশমিক ৬৮ শতাংশ, কলমা লক্ষীকান্ত স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ১৪৬, উত্তীর্ণ ১০৬, অনুত্তীর্ণ ৪০, A+ ৬, পাশের হার ৭২ দশমিক ৬০ শতাংশ, মেদেনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১৩৩, উত্তীর্ণ ৯২, অনুত্তীর্ণ ৪১, A+ ৩, পাসের হার ৬৯ দশমিক ১৭ শতাংশ এবং নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১১৭, উত্তীর্ণ ৭৫, অনুত্তীর্ণ ৪২, A+ ০, পাসের হার ৬৫ দশমিক ২২ শতাংশ।

সর্বোচ্চ A+ লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল অনুযায়ী, পাসের হারে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় শীর্ষে থাকলেও A+ অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৭টি A+ পেয়েছে।
এরপর কাজিরপাগলা এটি ইনস্টিটিউশন ১৩টি, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ৬টি এবং কলমা লক্ষীকান্ত স্কুল অ্যান্ড কলেজ ৬টি A+ অর্জন করেছে।
প্রকাশিত তালিকার হিসাব অনুযায়ী, উপজেলার ১২টি প্রতিষ্ঠানে মোট ১ হাজার ১৭৫ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৯৪৯ জন উত্তীর্ণ এবং ২২৬ জন অনুত্তীর্ণ হয়েছে।
ফলাফলে শীর্ষস্থান অর্জন করায় ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের অন্যতম কারণ। ##

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর