মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সরকারপাড়া এলাকার হাতেম দেওয়ানের ছেলে মো. রিয়াদ হোসেন (৪০)-এর অটোরিকশার গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেয়ালের মাঝখানে রাখা ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রিয়াদ হোসেনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে সরকারপাড়া এলাকার হাতেম দেওয়ানের ছেলে মো. রিয়াদ হোসেন (৪০)-এর অটোরিকশার গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেয়ালের মাঝখানে রাখা ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রিয়াদ হোসেনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।