1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: ডিসি- সৈয়দা নুরমহল আশরাফী

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে খেলার মাঠ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী৷

আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও গ্রামে উদ্ধারকৃত ১.০৪ একর সরকারি খাস জমিতে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নির্মাণ হওয়া এ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি সৈয়দা নুরমহল আশরাফী৷
প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, খেলাধূলা মানুষকে শারীরিক মানসিক আর্থিকভাবে সুস্থ রাখে ভালো রাখে৷ নিজেকে পরিশীল হতে সাহায্য করে৷ খেলাধুলার মধ্যে যদি আমরা যুব সমাজকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে তারা মাদক, নেশা, সন্ত্রাস, নাশকতা সব ধরনের অন্যায় অবৈধ কাজ হতে তারা মুক্ত থাকবে৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, স্থানীয় সমাজ সেবক সোলাইমান হোসেন সুমন, আলেয়া ইসলাম, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল, প্যানের চেয়ারম্যান মো. টিটু শিকদার, রাশেদুল ইসলাম, ইউপি সদস্য তোবারক ঢালী, মো. মোশারফ হোসেন বেপারী, ইকবাল শিকদার, শাহআলম বেপারী ও উপজেলা মহিলা দলের সম্পাদীকা আলেয়া ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
এর আগে সদ্য সাবেক ইউএনও মো. নেছার উদ্দিন এই সরকারি জমিটি উদ্ধার করেন৷ যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলার মাঠ নির্মাণ কাজ শুরু করেন৷ তখন মো. নেছার উদ্দিন বলেন আমরা চাই বর্তমান প্রজন্ম নেশা ও প্রযুক্তিনির্ভর জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে মাঠে ফিরে আসুক৷ এজন্যই আমরা এই মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছি৷ তিনি মাঠটি স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর ব্যবহারের জন্য উন্মুক্ত রাখাতে এবং স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেও এটি ব্যবহার করা হবে বলে জানান৷ এলাকাবাসী দীর্ঘদিন দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করে মাঠ নির্মাণ করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান৷##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park