1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতার সম্মাননা লাভ

জেসমিন মিম, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ৩ জয়িতা সম্মাননা লাভ করেছেন। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন, আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। রোখসানা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম ও নারী নেত্রী সালমা পারভেজ। আলোচনা শেষে ৪ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন- সফল জননী হিসেবে রানু বেগম, সমাজ উন্নয়নে অবদানের ক্ষেত্রে মোসাম্মৎ বানেছা বেগম,  শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোকসানা পারভীন ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুক্তি আক্তার সম্মাননা লাভ করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park