1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন নিয়ে মাঠে শ্রমিকদল নেতা এসএম আসলাম

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ বেড়ে গেছে। বিশেষ করে নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় ইতিমধ্যে অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। নাসিক ৬নং এলাকাবাসীর কথা চিন্তা করে এবং ডেঙ্গু সংক্রমন বেড়ে যাওয়াতে এলাকাবাসীর সুরক্ষা ও সচেতনতায় ফগার মেশিন হাতে নিয়ে মাঠে নেমেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম। জনপ্রতিনিধি না হয়েও জনগনের সেবায় ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে শ্রমিকদল নেতা এসএম আসলাম এলাকায় বিভিন্ন কার্যক্রম চালাচেছন বলে জানান এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এদিকে মশাবাহিত এ রোগের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান শ্রমিকদল নেতা আসলাম।
গতকাল ৬ ডিসেম্বর শনিবার সকাল থেকে নাসিক ৬নং ওয়ার্ডের মন্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় উড়ন্ত মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটান মহানগর শ্রমিকদল নেতা এসএম আসলাম। এ সময় বাসিন্দাদেরও ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল নেতা এসএস আসলাম বলেন, “ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। হাসপাতালে গেলেই বলে ঢাকা চলে যান। তাই ডেঙ্গু থেকে বাঁচতে হলে প্রতিরোধের বিকল্প নেই। সেজন্য আমাদের নাগরিকদের সচেতন হতে হবে।” তিনি আরো বলেন, “সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ কার্যক্রম। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় তার সাথে ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি, শ্রমিকদল ও এলাকারম গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park