1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধানের উদ্যোগে মমতাময়ী মা খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি’র চেয়ারপার্সন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহ-ধর্মিনী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সংগ্রামী সদস্য সচিব আকাশ প্রধান। গতকাল ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাতে গোদনাইল ভুইয়াপাড়া আয়োজিত দোয়া মাহফিলে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর জাসাসের সংগ্রামী সভাপতি স্বপন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ মহানগর জাসাসের সংগ্রামী সভাপতি স্বপন চৌধুরী অসুস্থ্য মমতাময়ী মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিযার জন্য দোয়া চেয়ে বলেন, আপোষহীন দেশনেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় আজ সারা বাংলাদেশ অসুস্থ্য। এই মানুষটি ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসন আমলে নানান নির্যাতনের শিকার হয়েছিল, তিনি চাইলে স্বৈরাচারের সাথে আপোষ করে দেশের বাহিরে উন্নত চিকিৎসা নিতে পারতো। কিন্তু তিনি তা করেননি। তিনি চেয়েছিলেন মানুষের ভোটার অধিকার, সাধারণ মানুষের বাক স্বাধীনতা, আর তাই তিনি কখনো স্বৈরাচারের সাথে আপোষ করেনি। আপোষ করেনি বিধায় আজকে তিনি অসুস্থ হওয়ায় পুরো দেশের মানুষ আজকে তার জন্য দোয়া করছেন। আমরাও দোয়া করি মহান আল্লাহ যেনো আমাদের মমতাময়ী মা, বেগম খালেদা জিয়াকে দেশ ও জাতির মঙ্গলার্থে আমাদের মাঝে সুস্থ্য করে ফিরিয়ে দেন। দেশের এই সংকটময় মূহুর্তে বেগম খালেদা জিয়াকে দেশবাসির জন্য বড়ই দরকার। তিনি সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। সাথে সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া কামনা করেন। সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সংগ্রামী আহবায়ক শামীম ঢালীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, নারায়নগঞ্জ মহানগর জাসাসের সংগ্রামী সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ন-আহবায়ক দুলাল মিয়াসহ আরো অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park