1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী-২০২৫ অনুষ্ঠিত

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে৷

আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী ও সমাপ্তি অনুষ্ঠিত হয়৷
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷
সভাপতিত্ব, স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার৷ উপজেলা প্রাণী সম্পাদক সম্প্রসারণ কর্মকর্তা ডা. জয় সরকার ইমনের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার ডাঃ বেবী নাজনীন সোহানা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো ইউসুফ ভূইয়া, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং কলেজের অধ্যক্ষ মুজাম্মেল হক, উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বিশিষ্ট খামারি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক অবাক ৷
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদের স্টলগুলোআ ঘুরে দেখেন। বুধবার একদিন ব্যাপী শুরু হওয়া প্রদর্শনীতে ২৭ টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, পশুপাখি, পশুখাদ্য, দুগ্ধজাত খাবার ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে চার ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়৷ প্রযুক্তিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, ডেইরি ক্যাটাগরিতে নুর ইসলাম এগ্রো, ফ্যটোনিং ক্যাটাগরিতে তোফাজ্জল, ছাগল ক্যাটাগরিতে কুদ্দুস আলী গোট ফার্ম প্রথম হয়েছে৷ ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park