1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

টঙ্গীবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ষপূর্তিতে র‍্যালি ও আলোচনা সভা

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে উপজেলা বিএনপি।

আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে টঙ্গীবাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বক্তব্যে তিনি বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এ দিনের তাৎপর্য এখনো স্মরণীয়৷ তিনি নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক৷
সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও থানা মোড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park