1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে রিক ও লায়ন্স ক্লাবসের উদ্যোগে চক্ষু ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রিক ও লায়ন্স ক্লাবসের যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার হলদিয়া জাগরণী সংঘে পাঁচ শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও প্রবীণ কল্যাণ কর্মসূচি (ওডব্লিউপি)। চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচি সংশ্লিষ্ট  কর্মকর্তা ফেরদৌসী বেগম। ফেরদৌসী বেগম জানান, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তিন দশকেরও অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। প্রবীণ ইস্যুতে কাজ করতে গিয়ে রিক তার অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছে যে, অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে ‘রিক’ এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) শনিবার লায়ন্স ক্লাবস ৩১৫ বি১ এর যৌথ উদ্যোগে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ৫৫২ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া হয় এবং ২১ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। চক্ষু ক্যাম্পটি উদ্বোধন করেন জেলা গভর্নর ড. মো. সারোয়ার জাহান জামিল। বক্তব্য রাখেন ফার্স্ট ভাইস জেলা গভর্নর খন্দকার মাজহার এবং সেকেন্ড ভাইস জেলা গভর্নর মো. রফিকুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলি’র বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ড. শরিফা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা ফেরদৌসী বেগম, শাবানা জেসমীন, ম্যানেজার (এইচআর) কাজী হারুন অর রশীদ, এরিয়া ম্যানেজার জয় সরকার, প্রবীণ কর্মসূচি কর্মকর্তা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সংলিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীগণ।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park