গতকাল ১৪ নভেম্বর বিকালে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের উদ্যোগে গোদনাইল এলাকায় শ্রমিকদল সুসংগঠিত করতে এবং আসন্ন নির্বাচনে বিএনপি’র প্রার্থী বিজয়ী করার লক্ষ্যে নাসিক ৮নং ওয়ার্ডস্থ গোদনাইল তাতখানা, সৈয়দপাড়া, বউ বাজার ক্যানেলপাড় এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনের নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সামসুদ্দিন মিয়া। লিফলেট বিতরনকালে নাসিক ৮নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে বিভিন্ন শ্রেনী পেশা পুরুষ মহিলা কর্মজীবী শ্রমজীবী মানুষের কাছে ধানের শীষের লিফলেট বিতরন এবং তারেক জিয়ার সালাম, গিয়াস উদ্দিনের সালাম পৌছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক হামিদ, নাসিক ৮নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক শাহীন প্রধান, ১ম যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন, শহীদুল্লাহ, জাকির হোসেন প্রধান, তোফাজ্জল হোসেন, সদস্য বাবুল, রাকিব, আজিম, আবুল হোসেন, চঞ্চলসহ আরো অনেকে। লিফলেট বিতরন শেষে শ্রমিকদল নেতা সামসুদ্দিন মিয়া বলেন, আজ আমরা শ্রমিকদলের নেতৃবৃন্দ তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে আমাদের নাসিক ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরন ও ধানের শীষের সালাম পৌছে দিয়েছে। আমরা চাই জনগনের মধ্যে ধানের শীষের পক্ষে গন-জোয়ার উঠুক। আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে।#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ