1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল// পদ্মা শাখার ইফতার মাহফিলে ট্যাংকলরী মালিক-শ্রমিকদের মিলন মেলা গলাচিপায় বরিশাইল্ল্যা আরিফ ও রাকিবের ব্যাপক চাদাঁবাজী নাসিক ১৩ নং ওয়ার্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যালয়ে  ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে কাজী মো: ইসলাম মিয়ার শুভেচ্ছা জেলা পরিষদের প্রশাসক পদে পছন্দের তালিকায় অ্যাড. সরকার হুমায়ূন কবীর নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাড. সাখাওয়াতকে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এসএম আসলামের শুভেচ্ছা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের উদ্যোগে মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি লৌহজংয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি সালাম আজাদের মতবিনিময় সভা না,গঞ্জে ডিপিডিসির ৪ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ মিথ্যা

অভিযোগ প্রদানের সময় নাম-ঠিকানা-নাম্বার দেয়ার অনুরোধ // ভালোবাসি সৃজনশীল বাংলাদেশের পক্ষে ১৫ জন সদস্যের বিবৃতি প্রদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৭নং ওয়ার্ড কদমতলী নয়াপাড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও গরীব-দু:খী মানুষের বন্ধু ভালোবাসি সৃজনশীল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন ও তার পরিচালিত প্রতিষ্টানের বিরুদ্ধে একটি কুচক্রি মহল গভীর ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে মিথ্যে নাম দিয়ে প্রশাসনের নিকট মিথ্যে অভিযোগ দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন পত্রিকা অফিসেও মিথ্যে নাম দিয়ে প্রতিষ্টানের বিরুদ্ধে এবং প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনকে নিয়ে মিথ্যে ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। অভিযোগ প্রদানকারীর নাম থাকলেও ঠিকানা এবং মোবাইল নাম্বার না থাকায় প্রকৃত অভিযোগকারীকে খুজে পাওয়া যাচ্ছেনা। ফলে অভিযোগকারীর প্রকৃত উদ্দেশ্যও বাহির করা যাচ্ছেনা। এরফলে একদিকে মিথ্যে নাম দিয়ে অভিযোগ করায় প্রশাসন হয়রানী হচ্ছে, অন্যদিকে কারা প্রতিষ্ঠানটি বন্ধ করতে চায়, তাদের প্রকৃত তথ্য বাহির করা সম্ভব হচ্ছেনা। ফলে ভালোবাসি সৃজনশীল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনকে হয়রানীর শিকার হতে হচ্ছে। শুধু নাম দিয়ে অভিযোগ করার ফলে অভিযোগকারী সত্যিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা তা যাচাই করা যাচ্ছেনা। এর ফলে অভিযোগটিও আমলে নেয়া যাচ্ছেনা। তাই মিথ্যে অভিযোগ দিয়ে যাতে ভালোবাসি সৃজনশীল বাংলাদেশের প্রতিষ্ঠানটি বন্ধ করার চক্রান্ত করা না হয় এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনকে যেনো অহেতুক হয়রানী না করা হয় সেজন্য প্রতিষ্টানের প্রতিষ্ঠাকালিক ১৫ জন সদস্য/ সদ্যসা বিভিন্ন পত্রিকার সাংবাদিক, সম্পাদক ও অভিযোগ প্রদানকারীদের নিকট লিখিত বিবৃতি প্রদান করেছেন। পাঠকদের সুবিধার্থে বিবৃতিটি তাদের নামসহ হুবহু তুলে ধরা হলো,
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর সকল সদস্যগণের পক্ষ থেকে কিছু কথা তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাই, আমরা কদমতলী নয়াপাড়া নাসিক ০৭ নং ওয়ার্ড, নারায়ণগঞ্জস্থীত ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের সদস্য-সদস্যাগন এবং আমরা অত্যন্ত গরীব অসহায় মানুষ। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ। আমাদের দৈনন্দিন জীবন-যাপন বড়ই কষ্টের বেদনাদায়ক লজ্জাকর। ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ আমাদের অনেকজনকে বিনা পয়সায় উক্ত প্রতিষ্ঠানের সদস্য-সদস্যা রেজিষ্ট্রেশন করে দিয়েছেন। এজন্য আমরা উক্ত প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ। কারন, আমরা প্রতিমাসে প্রতিজন সদস্য-সদস্যা নগদ অর্থ সহযোগিতা পেয়ে যাচ্ছি। এরফলে আমাদের অনেক দুঃখ কষ্ট লাঘব হতে চলেছে। ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ আমাদেরকে এতোটুকু সহায়তা না করলে হয়তো আমাদের দুঃখ কষ্ট আমাদের মৃত্যুর দুয়ার পর্যন্ত বহন করতে হতো। আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা পেশা হলো পবিত্র পেশা। সাংবাদিকরা হলো সুস্থ্য সমাজ গঠনের কারিগর। তাই আপনারা এই পেশায় যারা নিয়োজিত আছেন, তারা সব সময়ে আমাদের কাছে শ্রদ্ধার পাত্র ও সম্মানীয়/ সম্মানিত। গত এক সপ্তাহে মধ্যে পর পর দুটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, আমাদের ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর কর্ম পরিচালনা নিয়ে এবং ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন স্যারকে নিয়ে। কিন্তু আমরা পত্রিকা থেকে পড়ে পর্যালোচনা করে যা বুঝতে পারলাম, মূল সারমর্ম হলো, প্রকাশিত পুরো নিউজটাই হয়েছে উদ্দেশ্য প্রনোদিতভাবে ব্যক্তি আক্রোশ থেকে। আমাদের শ্রদ্ধেয় মোঃ জাহাঙ্গীর হোসেন স্যারকে সমাজে হেয় প্রতিপন্য করার জন্য, হয়তোবা কোনো পূর্বের শত্রুতার জেরে নতুবা কোনো সুবিধা বঞ্চিত হওয়ার ফলে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা যারা ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য হয়েছি বা আছি, এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আমাদের কোনো প্রকার অভিযোগ নেই। আমরা ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের মালিকের কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করছি। আমরা এখান থেকে প্রতিদিন টাকা লেনদেন করছি। যার ফলে আমাদের সাথে প্রতিষ্টানের প্রতিদিন যোগাযোগ রয়েছে। তাই যেখানে প্রতিদিন যোগাযোগ রয়েছে সেখানে প্রতিষ্টানপি পালিয়ে যাবার প্রশ্নই আসেনা বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, ভবিষ্যতে যদি আপনাদের নিকট আমাদের ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এবং মোঃ জাহাঙ্গীর হোসেন স্যারের বিরুদ্ধে কোনো উদ্দেশ্য প্রনোদিত খবর প্রকাশ করা জন্য কোনো ব্যক্তি যান, তাহলে পুরো নাম ঠিকানা এবং ভোটার আইডি কার্ড নাম্বারসহ খবরের কাগজে প্রকাশ করবেন। যাতে আমরা ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য / সদস্যাগণ আমাদের বেচে থাকার উছিলা ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর উপর আঘাতবারী ব্যক্তির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি। সেই সাথে পত্রিকার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আকুল আবেদন যে, কোনো ব্যক্তি বিশেষ তার হীনউদ্দেশ্য হাসিল করার জন্য সংবাদ পত্রিকাকে হাতিয়ার হিসেবে বেছে নিতে পারেন কিন্তু আপনারা আপনাদের দায়িত্বশীল জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার স্বার্থে আমাদের ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর অফিসে এসে সরজমিনে তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই করবেন। ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর দৈনন্দিনের কার্যপরিচালনা ও এর মিশন ভিশন এবং সরকার অনুমোদিত লাইসেন্স ও অন্যান্য যাবতীয় বিষয়সমূহ, যা জানা আপনাদের জন্য একান্ত প্রয়োজন। সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পরিবেশন করার জন্য আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইলো। আশা করি আমাদের আহ্বান আমলে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচার করে আপনি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে আমাদেরকে উপকৃত ও গর্বিত করবেন।
ভালোবাসি সৃজনশীল বাংলাদেশ এর সকল সদস্যদের পক্ষে,
১/ মোঃ ইব্রাহীম খলিল বাদল ) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID  ৭৮৫৭০২ ২/ মোঃ কামাল ) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ৯৬১৬৬৪ ৩/ মোঃ বাদশা) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ৭৮১৬৬৯ ৪/ মোঃ বাবুল) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ৪৩৭৬১৯ ৫/ মোঃ হাবিব খান) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ২৪৯২৫০ ৬/ মোঃ তৌহিদুল ইসলাম) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ৮৫৩২০৫ ৭/ মোঃ হুমায়ূন কবির) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ৯৭১৯৫৩ ৮/হাসিনা বেগম) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ১৩৮৭৮৫ ৯/ মোঃ আমির হোসেন) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ৯১০৮৭৩ ১০/ নূরজাহান বেগম) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ১৫৭২৯৮ ১১/ আলেয়া) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ২৬৪২৩৮ ১২/ শাহনাজ) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য  Login ID ৮৯১৬৬৩ ১৩/ মোঃ শাকিল হোসেন) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ২৫৬৪৯১ ১৪/ আসমা আক্তার) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ১৭৩১৭০ ১৫/ সেলিনা বেগম) ভালো বাসি সৃজনশীল বাংলাদেশ এর সদস্য Login ID ১৭৩১৭০

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park