1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের মনোনীত প্রার্থীর প্রচারনা অনুষ্টান নিয়ে ব্যাপক সমালোচনা ত্যাগীদের ছাড়া সম্প্রীতি চায় মান্নান!

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

গতকাল ৮ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮নং ওয়ার্ড গোদনাইল শান্তিনগর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় জনম্পৃক্ততার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও গণ প্রচারণা অনুষ্ঠান করেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাাঁও) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মো: আজহারুল ইসলাম মান্নান। সভাটি নিয়ে সিদ্ধিরগঞ্জ জুড়ে ব্যাপক সমালোচনার সৃস্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। এর কারন প্রচারনা অনুষ্টানে ত্যাগী বিএনপি নেতাদের ডাকা হয়নি। যাদের উপর বডি ওয়ারেন্ট ছিলো, যারা স্বৈারাচার আ.লীগ আমলে হামলা-মামলার স্বীকার হয়েছেন তাদেরকে বাদ দিয়ে নাসিক ৮নং ওয়ার্ডে বিএনপি’র মনোনীত প্রার্থীর প্রচারনা অনুষ্টানই সমালোচনার মুল কারন। যে সকল নেতাদের বাদ দিয়ে মান্নান সম্প্রীতি করতে চাইছে তাদের এক ডাকে শত শত নেতাকর্মী একত্রিত হয়ে যায়। যেকোন সভা-সমাবেশ সফল করতে এই সকল নেতাদের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ। যাদের মিছিল ছাড়া স্বৈারাচার বিরোধী আন্দোলন সফল হতো না আজ তাদের বাদ দিয়ে সম্প্রীতি করতে চায় বিএনপি’র মান্নান। এটা বিএনপি নেতাদের জন্য যে কত কষ্ট তা বলার অপেক্ষা রাখেনা বলে বিএনপি নেতারা জানান। অথচ যারা আ.লীগের সাথে আতাত করে আ.লীগ আমলে সুবিধা নিয়েছে, কাউন্সিলর হয়েছে, শামীম ওসমানের ভাই বোন সেজে মিছিল মিটিং করেছে, মুক্তিযোদ্ধার নাম দিয়ে মঞ্চে শামীম ওসমানের প্রশংসা করে মুখে ফেনা তুলেছে তারা আজ মান্নানের পাশে বসে বিএনপি’র গুনগান গাইছে। এটা বিএনপি’র জন্য কত বড় লজ্জা বলে ত্যাগী বিএনপি নেতারা ক্ষোভের সাথে জানান। নাসিক ৮নং ওয়ার্ডে বিএনপিকে গত ১৫ বছর ধরে সুসংগঠিত করে রেখেছেন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র (গিয়াস উদ্দিন গ্রুপের) সভাপতি ডিএইচ বাবুল, সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেন, কেন্দ্রিয় যুবদলের মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সাগর প্রধান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৮নং ওয়ার্ড বিএনপি’র ( মামুন মাহমুদ গ্রুপের) সভাপতি শামসুদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব সাবেক থানা কৃষকদলের যুগ্ন-আহবায়ক আকাশ প্রধান. থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সামসুদ্দিন মিয়াসহ আরো অনেকে। এদের প্রত্যাকেই কারা নির্যাতিত নেতা। এদের প্রত্যেকের নামে রয়েছে একাধিক মামলা। এদের বাড়ীঘর ব্যবসা বানিজন্য আ.লীগ দখল করেছে। ডাকাতি করেছে দোকানের জিনিসপত্র, পিতা মারা যাবার পর জানাযায় অংশ নিতে পারেনি। অথচ এই সকল বিএনপি নেতাদের বাদ দিয়ে নাসিক ৮নং ওয়ার্ডে সম্প্রীতির সভা করেছে বিএনপি’র মনোনীত প্রাথী মান্নান। এই সকল বিএনপি নেতা এতটাই জনপ্রিয় যে তাদের ডাকে শত শত মানুষ কর্মসূচীতে যোগদান করে। বিভিন্ন কর্মসূচী সফল করতে এই সকল নেতাদের ভুমিকা অনেক। যার কারনে নাসিক ৮নং ওয়ার্ডকে বিএনপি’র ঘাটি হিসেবে চিহ্নিত করা হয়। এই সকল নেতাদের বাদ যা সিদ্ধিরগঞ্জ থানা এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ার্ড সভাপতি ডিএইচ বাবুল স্ট্যাটার্স দেন, একজন মনোনয়ন প্রাপ্ত নেতা ওয়ার্ডে আসলেন, অথচ ওয়ার্ডের কোন নেতা নেই মুরব্বি নেই কেন? এ ব্যাপারে মহানগর যুবদলের এক নেতা জানান, আমাদের নেতা সাগর প্রধান একাই একশ। যার প্রমান যুবদলের প্রতিষ্টাবার্ষিকীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শো-ডাউন করে প্রমান দিয়েছেন। তিনি অনেক মামলা ও হামলার আসামী ছিলেন। অথচ তাদে সম্প্রীতি সমাবেশে ডাকা হয়নি। নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, আমাদের ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শামসুদ্দিন অনেক নির্যাতিত নেতা। তার বিরুদ্ধে ছিলো বডি ওয়ারেন্ট। বাসায় ঘুমাতে পারেনি। তার এক ডাকে শত শত নেতাকর্মী একত্রিত হয়। আজ তার ঘরের সামনে অনুষ্টান হয়েছে অথচ তাকে ডাকা হয়নি। সাংগঠনিক সম্পাদক ও চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধান জনপ্রিয় বিএনপি নেতা। যিনি বিপুল ভোট পেয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন যার ডাকে প্রচুর নেতাকর্মী একত্রিত হয় তাকেও ডাকা হয়নি। আ.লীগের আমলে তার দোকান উচ্ছেদ করা হয়েছে। তাকে ব্যবসা করতে দেয়া হয়নি। তার পরিবারের লোকদের উপর করা হয়েছে অত্যাচার। অথচ তাকে সম্প্রীতির সমাবেশে বাদ দেয়া হয়েছে। শ্রমিকদলের থানা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক সামসুদ্দিম মিয়াও কারা নির্যাতত নেতা। যে সময় বিএনপি নেতারা কর্মসূচী পালন করতে সাহস পায়নি, ঠিক তখন রাজপথে থেকে বিএনপি’র কর্মসূচী করেছেন, মামলায় জেল খেটেছেন আজ তাকেও মান্নানের সম্প্রীতির অনুষ্টানে আমন্ত্রন জানানো হয়নি। এছাড়াও রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব ভুইয়াপাড়া এলাকার সন্তান আকাশ প্রধান। এই আকাশ প্রধান স্বৈারাচার আ.লীগ আমলে জেল খেটেছে। জেলে থাকার কারনে তার পিতা মারা যাবার পর জানাযায় উপস্থিত হতে পারেনি। স্বৈারাচার আ.লীগ আমল থেকে বহু প্রতিবন্ধকতার মধ্যেও সামাজিক কাজে লেগে থাকায় আকাশ প্রধানের রয়েছে ব্যাপক জনপ্রিয়। যার প্রমান দেখা গেছে বিএনপি’র বিভিন্ন কর্মসূচীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান। এই সকল ত্যাগী নির্যাতিত ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে নাসিক ৮নং ওয়ার্ডে সম্প্রীতির সমাবেশ করেছেন ধানের শীষের প্রার্থী মান্নান। আর তা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান বলেন, আমরা বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিএনপিকে বিজয়ী করতে চাই। কিন্তু আমাদেরকে যদি দুরে রাখা হয়, তা অত্যান্ত দু:খ জনক। তারপরও আমাদের নেতা জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে আমরা বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান বলেন, আমরা দলের মধ্যে কোন ভেদাভেদ চাই না। আমরা চাই ঐক্য। আমাদের নেতা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমরা অবশ্যই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি। এখানে আমাদের ডাকলেও কি না ডাকলেও কি? আমরা বিএনপি করি, তাই আমাদের অনেক দায়িত্ব রয়েছে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park