1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ঘোরদৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয় থেকে উপজেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন হয়৷ র‌্যালিটি প্রধান সড়ক হয়ে কাঠপট্টি ব্রিজে গিয়ে শেষ হয়। এর আগে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়৷
উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. মোক্তার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরমান হোসেন খান পান্নু, বিএনপি নেতা আক্তার হোসেন খান, মাসুদ ঢালী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমীন খান, মো. মনির শিকদার, রিপন তালুকদার, মঞ্জিল হোসেন, তানভীর আহম্মেদ অভি, মাহাবুব টিটু, ইকবাল বেপারী, জুয়েল শিকদার, আপেল তালুকদার, মহিলা দলের রোকেয়া আখতার, নারগিছ বেগম, বৃষ্টি আক্তার, উজালা প্রমুখ৷ ##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park