1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়ার সাবেক যুবদল নেতা মশুর মৃত্যুতে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের গভীর শোক প্রকাশ

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া ইউনিয়ন পরিষদ যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসিক ৬নং ওয়ার্ড চর সুমিলপাড়া এলাকার বাসিন্দা সাবেক যুবদল নেতা মশিউর রহমান মশু গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় স্ট্রোক করে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ……….. রাজিউন। দুপুরে সুমিলপাড়া নুরে মদিনা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে আদমজী করবস্থানে দাফন করা হয়। এদিকে সাবেক যুবদল নেতা মশিউর রহমান মশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সম্পাদক এসএম আসলাম, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মোস্তফা, সহ-সভাপতি হাবিব মন্ডল, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক সালাউদ্দিন মিয়া, ১ম যুগ্ন-সম্পাদক মকবুল হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সাবেক যুবদল নেতা মশিউর রহমান মশু ছিলেন বিএনপি’র একজন নিবেদিত নেতা। তার মৃত্যুর আগের দিনও নাসিক ৭নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াউদ্দিনের নির্বাচনী পথসভা ও বিএনপি ৩১দফা লিফলেট বিতরন অনুষ্টানে মিছিল নিয়ে অংশগ্রহন করেছিলেন। তিনি ছিলেন প্রচার বিমুখ নেতা। তার মৃত্যুতে আমরা নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন মরহুমের পরিবারকে শোক সহ্য করার তওফিক দান করেন সাথে সাথে মরহুমকে জান্নাতের উচ্চ মকাক দান করুন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park