1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। আজ (২৯ জুলাই) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লৌহজং থানার (ওসি) মো. ওসমান গনি, পদ্মাসেতু (উত্তর) থানার (ওসি) জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, মহিলা কর্মকর্তা আরাধনা কর্মকার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ বেবী নাজনীন সোহানা, ইসলামিক ফাউন্ডেশন মাঠ পরিদর্শক মোশারফ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, উপজেলা ফায়ার সার্ভিস প্রতিনিধি, গাঁওদিয়া পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খোমেনী৷
সভায় বক্তারা মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ, ডহরি-তালতলা খালে অবৈধ ড্রেজার বানিজ্য বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা, চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ অভিযান, ডহরি-তালতলা খালে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা তোলা, নদী ভাঙন রোধে পদ্মা নদী তীর ও ডহরি খালে জিও ব্যাগ দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ, বাজারে সিসি ক্যামেরা স্থাপন, হাড়িদিয়া আশ্রয়ন প্রকল্পে মাদক কারবার  বিষয়ে আলোচনা করা হয়৷ এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দীন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন সহ পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷ ##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park