গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ক্লিনম্যান খ্যাত অধ্যাপক মামুন মাহমুদকে গণ-সংবর্ধণা প্রদান করা হয়। গোদনাইল ২নং ঢাকেশ^রী ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠে বিকাল ৩টায় গণ-সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
এদিকে অধ্যাপক মামুন মাহমুদের গণ-সংবর্ধণা অনুষ্ঠান সফল করতে নাসিক ১০নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সাধারন সম্পাদক লিয়াকত আলী লেকু ও ১০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মরহুম লালা ব্যাপারীর ছেলে মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জুয়েল রানার নেতৃত্বে বিএনপি যুবদল, শ্রমিকদলের নেতাকর্মীরা একটি মিছিল একটি গণ-সংবর্ধণা অনুষ্টানে যোগদান করেন।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাদল, শেফালী বেগমসহ আরো অনেকে। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, বিভিন্ন প্লেকার্ড, ফ্যাস্টুন লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীদের মুখে শ্লোগান ছিলো, নাসিক ১০নং ওয়ার্ড এর মাটি বিএনপি’র ঘাটি। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এর মাটি বিএনপি’র ঘাটি। সিদ্ধিরগঞ্জের মাটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাটি, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের ঘাটি। মামুন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা আছি এক সাথে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ