1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সরকারি খাতায় অযোগ্য প্রমাণিত হলে রাজনীতি করবো না: সিদ্ধিরগঞ্জে খোকন সাহা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, নেত্রী জানে দলের জন্য কারা বেশি ত্যাগ করেছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছে। আর নেত্রী বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করেছে। নেত্রী এবার যুদ্ধ ঘোষণা দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে। আমি আগেও বলেছিলাম, আমার ঘর থেকেই দুর্নীতির অনুসন্ধান শুরু হোক। সরকারি খাতায় অযোগ্য প্রমাণিত হলে রাজনীতি আর করবো না। কারণ আমি সরকারকে প্রচুর রাজস্ব দেই। নেত্রী দেশ বাঁচাতে চায়। যদি শামীম ওসমান দুর্নীতি করত তাহলে, তার ব্যাংক লোন থাকে না। সে ব্যবসা করে টাকা কামায়। তা দিয়ে নির্বাচন করে এবং নেতাকর্মী চালায়।

শনিবার (১৩ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

খোকন সাহা বলেন, শামীম ওসমানের সাথে আমার ৫২ বছরের সম্পর্ক। সে আমার নেতা। আমি তার কথার বাইরে যাই না। নেত্রী জানে কাকে কোথায় রাখতে হবে। নেত্রী হুকুম দিলে এক সেকেন্ড এই পদে বসে থাকার সুযোগ নেই। আপনারা নেত্রীর উপর বিশ্বাস রাখবেন।

তিনি আরও বলেন, আগে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হত। এখন আমেরিকার মতো দেশ বলে উন্নয়ন কিভাবে করতে হয় বাংলাদেশকে দেখো। জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে শামীম ওসমানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।

সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশেনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুর উদ্দিন মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান, ৮নং ওয়ার্ড মো. রুহুল আমিন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ.এম শাহেদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park