1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলন অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা, মঙ্গলবার গণসংযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

নতুন কর্মসূচি ঘোষণা করে চার ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৯ জুলাই) দেশব্যাপী বৃহত্তর ও সর্বাত্মক ব্লকেডের জন্য অনলাইন ও অফলাইনে গণসংযোগ করবেন তারা। কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা জুন মাস থেকেই আন্দোলন করছি। আমরা আপনাদের সময় দিচ্ছি আপনারা ভাবুন। সরকার ভেবেছিল আমরা দুর্বল হয়ে যাবো, আমাদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমরা গত দুইদিন ব্লকেড করে দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি। আমাদের দাবি না মানা হলে সর্বাত্মক ব্লকেডে যাবো। আর সর্বাত্মক ব্লকেডের জন্য মঙ্গলবার অনলাইন-অফলাইনে গণসংযোগ করবো। তারপর বিকেলে অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে বুধবারের কর্মসূচি জানিয়ে দেবো। এর মধ্যে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলমান থাকবে। এর আগে বক্তব্য দেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, যারা আমাদের দুর্বল ভাবতে চায় তাদের মনে করিয়ে দিতে চাই। ছাত্রসমাজ ঘুমিয়ে পড়েনি। যখনই প্রয়োজন হবে ছাত্রসমাজ আঠারোর মতো জেগে উঠবে। বিশ্বাস করি, একাত্তরের পরে আজকের এ ২৪ সালে এসে বাংলাদেশ রাষ্ট্রের আরেকটি পুনর্জন্ম প্রয়োজন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বারবার স্পষ্ট করেছি, হাইকোর্টের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। আঠারোর পরিপত্র পুনর্বহাল দীর্ঘমেয়াদি। আমরা এক দফা স্পষ্ট করেছি। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। ছাত্রসমাজ এর উপযুক্ত জবাব দেবে। এ দিকে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর থেকেই সাইন্সল্যাব, বাংলামোটর, ফার্মগেট, চাঁনখারপুল, মৎস্যভবন, মিন্টুরোড, বঙ্গবাজার, পল্টন, কারওয়ান বাজারসহ অন্যান্য জায়গার অবরোধ তুলে নিয়ে শাহবাগে আসতে থাকেন আন্দোলনকারীরা। সবাই শাহবাগে জমায়েত হলে নতুন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কারীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park