1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে এসির তারে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে শহরের হাজীগঞ্জ আই ই টি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। বাবা সোহেল জানান, বাইরে থেকে খেলাধুলা করে এসে বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল আবির। এসময় বাসার ছাদে থাকা এসির তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাওন অংকন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু হওয়াটা দুঃখজনক। আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park