1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় ট্রলারে আগুন: আরও ১জনের মরদেহ উদ্ধার, পরিচয় মিলেছে প্রথম লাশের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফখরুদ্দিন বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় উদ্ধারকৃত প্রথম লাশটির পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা নৌ থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) কামাল হোসেন। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা হলো দুইজন।

তিনি জানান, বৃহস্পতিবার নিখোঁজ একজন ব্যক্তির সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি চলাকালে রাত ১০টার দিকে দুর্ঘটনাস্থল সংলগ্ন ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। উদ্ধারকৃত মরদেহের বিভিন্ন স্থানে আগুনে পোঁড়া চিহ্ন পাওয়া গেছে। তার পেট থেকে নাড়িভূঁড়িও বের হয়ে ছিল। তবে মুখমণ্ডল ছিল অক্ষত অবস্থায়। খবর পেয়ে স্বজনরা এসে ফখরুদ্দিনের মরদেহ বলে শনাক্ত করেন। তবে স্বজনরা বিনাময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন জানালে সবার সম্মতিক্রমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, প্রথম উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত হয়েছে জানিয়ে পাগলা নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার আলী বলেন, প্রথম উদ্ধারকৃত লাশটির পরিচয়ও পাওয়া গেছে। তার নাম কাবর হোসেন খোকন। নিহতের শরীর বেশি পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় পরিচয় উদঘাটনে কিছুটা সময় লেগেছে। নিহত কবির হোসেন খোকনের লাশও পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে ফতুল্লার মেঘনা ডিপোর জেটির পাশেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা পাঁচজনের মধ্যে দগ্ধ হয়ে খোকন নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। কামাল নামে আরও একজন দগ্ধ অবস্থায় এবং বাকের মাঝি নামে ট্রলারের চালক সুস্থ উদ্ধার হন। পরে দগ্ধ কামালকে তাৎক্ষণিক রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় বাবুল মোল্লা ও ফখরুদ্দিন নামে দুইজন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park