1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনা তদন্তে বিপিসির কমিটি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার বিকেলে এ কমিটি গঠন করা হলেও শনিবার (২৯ জুন) সকালে বিষয়টি জানা যায়। বিপিসি সচিব মুহম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির আহ্বায়ক বিপিসির পরিচালক (বিপণন) যুগ্ম সচিব কবীর মাহমুদ। সদস্য করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মো. আবুল কালাম আজাদ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. মফিজুর রহমান ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ব্যবস্থাপক (অপারেশন্স) গোদনাইল ডিপোর ডিপো সুপার পেয়ার আহাম্মদ। কমিটিতে যমুনা অয়েলের ম্যানেজার (ডিপো) ও ফতুল্লা ডিপো সুপার শেখ জাহিদ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

বিপিসির সচিব মুহম্মদ আশরাফ হোসেনের সই করা অফিস আদেশে আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে ফতুল্লা ডিপোতে ট্রলারে আগুনের প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে শাস্তির সুপাশিশসহ বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে মেঘনা পেট্রোলিয়ামের ফতুল্লা ডিপোর জেটি থেকে ড্রামে জ্বালানি তেল সরবরাহের পদ্ধতি পর্যবেক্ষণ, দুর্ঘটনা কবলিত ট্রলারের নৌপথে চলাচলের যাবতীয় অনুমতিপত্র যাচাই, জাহাজে জ্বালানি তেল বোঝাই ড্রামে কীভাবে আগুনের সূত্রপাত- তার প্রকৃত কারণ নিরূপণ করতে হবে। এছাড়া জ্বালানি তেল ক্রয়কারী ডিলারের বিবরণ, জাহাজে বোঝাই ড্রামে (পণ্যভিত্তিক) জ্বালানি তেলের পরিমাণ, মূল্য পরিশোধের প্রমাণক এবং মূল্যের সঙ্গে ইনভয়েসে উল্লেখিত পরিমাণ যাচাই করা, এমপিএলের ফতুল্লা ডিপোর গত ২৬ জুন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও সংগ্রহ এবং ঘটনার দিন এমপিএল ফতুল্লা ডিপোর কর্মকর্তা ও কর্মচারী এবং পার্শ্ববর্তীদের বক্তব্য জানার বিষয়ে কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীর ফতুল্লায় অংশে ওই ট্রলারে অগ্নিকাণ্ড হয়।এসময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। অগ্নিকাণ্ডে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়। এর আগে ওই দুর্ঘটনা তদন্তে আলাদা তদন্ত কমিটি গঠন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করা হয় ওই কমিটিতে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park