1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দায়িত্ব নিলেন নতুন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্বভার গ্রহণ করেছেন। নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। তাকে র‌্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাংক ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিকসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হাসান মাহমুদ খানকে বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম। প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ১১ জুন থেকে বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park