1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

জমির দাবিতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
নীলফামারীতে জমির দাবিতে মৃত বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা সৃষ্টি করেছেন ছেলে নওশাদ আলী (২৮)। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে তাঁর বাবার দাফন সম্পন্ন হয়। জেলা সদরের চাপড়া সরমজামি ইউনিয়নের যাদুরহাট বাটুলটারি গ্রামে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা যায়, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২)।

তাঁর স্ত্রী দুজন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ ও ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দিয়েছেন তিনি। অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলে—ওয়াজেদ, খয়রাত ও নওশাদ আলীকে মৌখিকভাবে তিন শতাংশ জমি দিয়েছেন। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন মেজো ছেলে নওশাদ। স্বজনরা অনেক চেষ্টা চালিয়ে তাঁকে আটকাতে না পেরে পুলিশে খবর দেয়। পুলিশের হস্তক্ষেপে অন্যত্র কবর খুড়ে দাফন করা হয় মজিবর রহমানকে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুল ইসলাম বলেন, ‘জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক।

এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে থানায় বিষয়টি জানালে পুলিশের হস্তক্ষেপে মৃত মজিবুরের দাফনকার্য সমপন্ন হয়।’ 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম বলেন, ‘স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবরে শুয়ে থাকা নওশাদ আলী কবর থেকে উঠে পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহযোগিতায় অন্যত্র কবর খুঁড়ে পুলিশের উপস্থিতিতে মজিবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park