1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

পুরোনোদের কে কোন মন্ত্রণালয় পেলেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ২৫ মন্ত্রীর মধ্যে নতুন ১২ জন আর বিদায়ী মন্ত্রিসভার ১৩ জন রয়েছেন। অন্যদিকে ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে আগের মন্ত্রিসভার চারজন রয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন মুখ সাতজন।

বিদায়ী মন্ত্রিসভার মতোই আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আনিসুল হক আইন মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয় ও স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

দীপু মনি আগে শিক্ষা মন্ত্রণালয়ে থাকলেও নতুন মন্ত্রিসভায় তাকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ হাছান মাহমুদ আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামলালেও এখন তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।আগের মন্ত্রিসভার তিনজনের পদোন্নতি হয়েছেন। ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকলেও নতুন মন্ত্রিসভায় তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। একইভাবে ফরিদুল হক খানও প্রতিমন্ত্রী থেকে ধর্মবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেলেন।

মহিবুল হাসান চৌধুরী আগে শিক্ষা উপমন্ত্রী থাকলেও নতুন মন্ত্রিসভায় দুই ধাপ পদোন্নতি দিয়ে তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।নসরুল হামিদ সদ্যবিদায়ী মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন মন্ত্রিসভায় তার ক্ষমতা কমিয়ে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী থাকলেও নতুন মন্ত্রিসভায় তার ক্ষমতা বাড়িয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। বিদায়ী মন্ত্রিসভার মতোই খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী ও জাহিদ ফারুক পানিসম্পদ প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park