1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জে বার নির্বাচনকে ঘিরে আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবিদের পাল্টাপাল্টি মিছিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় আওয়ামীলীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল হয়েছে। এসময় উভয় পক্ষের শ্লোগান পাল্টা শ্লোগানে সেখানা উত্তপ্ত পরিস্থিতির তৈরী হয় । আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আদালতের আইনজীবী সমিতির ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে বার নির্বাচনকে ঘিরে এজিএম অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আইনজবী সমিতির আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়ার নাম প্রস্তাব করা হয়।

পরে সভা শেষ হলে বিএনপির আইনজীবীরা বার ভবনের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবীতে সমাবেশের আয়োজন করে। এসময় সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের আইনজীবীরা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে উপস্থিত হয়। এসময় বিএনপিপন্থী আইনজীবিদের সরিয়ে দিয়ে তারা সেখানে অবস্থান নেন এবং শ্লোগান দেন।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই যেখানে দলীয় পদধারী কোন ব্যক্তি নির্বাচন কমিশনার হবেন না। এখানে জাতীয় নির্বাচনের ন্যায় শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এখন দলীয় ব্যক্তি। উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়াকে আমরা নির্বাচন কমিশনার হিসেবে চাইনা। এ ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার সবাই জিপি, এডিশনাল পিপি ও সরকারি কর্মকর্তা। তাদের অধীনে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আমরা প্রতিবাদ জানিয়ে মিছিল করতে গিয়েছিলাম কিন্তু এ প্রতিবাদ মিছিল আমাদের করতে বাধা দেয়া হয়েছে। আমাদের সরিয়ে দিয়ে তারা সেখানে দাঁড়িয়ে শ্লোগান দিয়েছে। নিরপেক্ষ লোক দিয়ে কমিশন গঠন না করলে আমরা এই বার নির্বাচনে যাবো কিনা সে ব্যাপারে বসে সিদ্ধান্ত নেব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park